August 1, 2026, 4:58 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

Reporter Name

রাজধানীর উত্তরায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে ধারালো অস্ত্রসহ সাত কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১ ডিসেম্বর) ভোরে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বন্ধু গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একটি অটোরিকশা নেন। তখন জমজম টাওয়ার থেকে হাউস বিল্ডিং যাওয়ার কথা বলে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এক সদস্যও ওই রিকশাতে ওঠেন।

পথিমধ্যে হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ওই কিশোর তাদেরকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোরগ্যাংয়ের ৭-৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।

একপর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্যরা আলমগীর ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ১৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।

ডিসি তালেবুর রহমান জানান, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে আটকিয়ে রেখে আলমগীরের বাবার কাছ মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর ও তার বন্ধুকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, মামলার পর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) ও তার সহযোগী ছয়জন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page