August 1, 2026, 4:49 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদীতে এসআই আ: গাফফারের কৃতিত্ব ॥ বিদেশী পিস্তলসহ যুবক আটক

Reporter Name

আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদী মডেল থানার এসআই আ: গাফফারের দু:সাহসিক অভিযানে শুক্রবার (১লা নভেম্বর) দত্তপাড়া নতুন লঞ্চঘাট সংলগ্ন নদীর পাড় থেকে পলাতক আসামী কুখ্যাত লিমনকে গ্রেফতার ও পরে একটি বিদেশী পিস্তলসহ উদ্ধার করেন।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে এসআই গাফফার তার অন্যান্য সঙ্গী এসআই মো: শামীম হোসেন, এএসআই সাইফুল ইসলাম, এএসআই মো: আল আমিন এবং কন্সটেবল শরীফুল ইসলামকে নিয়ে অভিযান পরিচালনা করেন। শুক্রবার রাত প্রায় ৮টার দিকে নতুন লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে খুন, ডাকাতি ও ছিনতাই মামলার আসামী লিমনকে গ্রেফতার করেন। সে সাটির পাড়া নিবাসী মো: হানিফের পুত্র। গ্রেফতারের পর থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একটি বিদেশী পিস্তল থাকার কথা স্বীকার করেন।
অত:পর লিমনের স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে অভিযান পরিচালনা করেন। রাত ১০টার দিকে দক্ষিণ সাটিরপাড়া জালিয়া পাড়া (মগার বাড়ি) এলাকার জনৈক খুরশেদ আলমের বিল্ডিংয়ের পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রাখা আমেরিকার তৈরী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
লিমনের বিরুদ্ধে যথাবিহিত একটি অস্ত্রমামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page