আসাদুজ্জামান বাদল (নরসিংদী) : নরসিংদী সদর থানা শীলমান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষে সোমবার(৩০ জুন ) বিকাল ২টা মিরাপাড়া ঈদগাহ্ সংলগ্ন মাঠ অনুষ্ঠিত হয় । এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিরাপাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সভায় সভাপতিত্ব করেন শীলমান্দী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম খান, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ মাসুম খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুরহাট বণিক সমিতির সভাপতি মোঃ বোরহান উদ্দিন,বিশেষ আকর্ষণ হিসেবে সভায় যোগ দেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি বি.জি. রশিদ নওশের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শীলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: জায়েদুর রহমান মামুন, সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি, মোঃ মিরাজুল হক, সাধারণ সম্পাদক তানভির আহমেদ বাদল ডাঃ মিলন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক, বিএনপি অন্যন্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির রাসেল শ্রমিক দলের সভাপতি মাসুদ খান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন পাটোয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির ,সদস্য সচিব তানভীর আহমেদ রুবেল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সভায় শত শত নারী-পুরুষ ও সাধারণ কর্মীবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। উপস্থিত নেতৃবৃন্দ জানান, আগামী পাঁচ দিনের মধ্যে শীলমান্দী ইউনিয়ন বিএনপির আলোচনা ও যাচাই-বাছাই শেষে ৪নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সকলে একটি চমৎকার কাউন্সিল উপহার দেওয়ায় ৪নং ওয়ার্ড বিএনপিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয় । ৪ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল্ডি জনসভায় রূপ নেয় ।