আ: মজিদ : রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের আমানা ফুড ভিলে রেস্টুরেন্টে শনিবার(১ ফেব্রুয়ারি) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ২০২৫ সালের ব্যবসা সফল সংগঠন প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ ব্যবসা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির শরীয়াহ্ কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন। সভায় ২০২৫ সালের ব্যবসা সফল পাঁচজন সংগঠন প্রধানকে প্রধান অতিথি অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।