প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ৮:০৪ পি.এম
আমার মিনতি

-মাহবুবুল মজীদ শামিম

মিনতি করি আমার সকল
আত্বীয় অনাত্মীয়র তরে,
ক্ষমা কি করবে মোরে !
যখন আমি থাকবো না
তোমাদের তরে।
সেদিন আমার সকল ভুল,
সকল অপরাধ আড়াল করে,
আমাকে ভুলিওনা বন্ধু,
রেখো হৃদয়ের গহীন ঘরে।
মিনতি আমার তোমাদের তরে,
ভালবাসা যদি রাখা হয় চরে,
আমার কবরে কেউ ফুল দিওনা,
ফাতেহা পাঠ করিও বন্ধু উচ্চস্বরে।
www.ajkernews24.com